নয়াদিল্লি: কেন্দ্র সরকার এবার বেসরকারি হাতে তুলে দিতে চাইছে বিভিন্ন ঐতিহাসিক সৌধের রক্ষণাবেক্ষণের ভার। এই ইস্যুতে মনুমেন্ট-মিত্র প্রকল্পের সংশোধিত কর্মসূচি গ্রহণের পথেই হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই এ ব্যাপারে বিভিন্ন আগ্রহী বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্তও চূড়ান্ত করে ফেলেছে কেন্দ্র। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ঐতিহাসিক সৌধ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত এই সংশোধিত কর্মসূচি কার্যকর করতে পারে মোদি সরকার।
সরকারি সূত্রের খবর, ১৫ আগস্টের আগে দেশের অন্তত ৫০০টি ঐতিহাসিক সৌধের জন্য এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করতে মরিয়া মোদি সরকার। জানা যাচ্ছে, মনুমেন্ট-মিত্র প্রকল্পের দায়ভার পর্যটন মন্ত্রকের হাতে থাকলেও সম্ভাব্য সংশোধিত এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হতে পারে সংস্কৃতি মন্ত্রককে।





