Home District প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত সোনাই ব্লকের বাসিন্দারা

প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত সোনাই ব্লকের বাসিন্দারা

182
0

সোনাই: প্রধানমন্ত্রী আবাস যোজনা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠলেন সোনাই ব্লকের অন্তর্গত পূর্ব সোনাই সুন্দরী জিপির ৬ নম্বর গ্রুপের কচুদরম চতুর্থ খণ্ডের একাংশ ভুক্তভোগীরা। আজ সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চনা নিয়ে প্রতিবাদ জানান।

স্থানীয় বাসিন্দা সামসুল আলম লস্কর, জহিরুল আলম বড়ভুইয়া, রুশনা বেগম লস্কর, তসরুন নেসা লস্কর সহ অন্যান্য ভুক্তভোগীরা বলেন, গ্রাম পঞ্চায়েতে অনেক লোকের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় অন্তর্ভুক্ত হলেও প্রকৃত অনেক লোকের নাম বাদ পড়ছে। পিএমওয়াই কাজের দায়িত্বে থাকা জিপিসি রবিজুল হক, স্থানীয় গ্রুপ সদস্য ইয়ানুল আহমেদ, জিপি সচিব কৃপাসঙ্কর দত্ত সহ সংশ্লিষ্ট কর্মীদের অবহেলার কারণে প্রকৃত লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হচ্ছেন।

এমনকি আবেদন করার পর প্রকাশিত তালিকায় অনেকের নাম আসে। কিন্তু পরবর্তীতে তালিকা থেকে নাম মুছে যায়। বর্তমানে কোনও মতে বাঁশ বেতের ঘরে তাঁরা আছেন। তাঁদের প্রতি সুনজর দিতে জেলা প্রশাসন ও স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়া জিলা পরিষদের সিইও ও বিডিওরা সরেজমিনে এসে তাঁদের অবস্থা দেখতে দাবি জানিয়েছেন।

Previous articleভারত তো ভাঙ্গেনি তো জোড়ার কি আছে?
Next articleবিশ্ব ইতিহাসে ১৫ জানুয়ারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here