নিজস্ব সংবাদদাতা, নতুন দিল্লি: একটি শক্তিশালী জাতি গড়ার লক্ষ্যে বিজেপি একটি নতুন সামাজিক উদ্যোগ নিতে চলেছে। তাঁদের লক্ষ্য দেশ থেকে অপুষ্টি দূর করা ও রোগমুক্ত সমাজ গড়ে তোলা। আর এই মহৎ কাজে ব্যবহার করা হবে দলে থাকা প্রচুর সংখ্যক কর্মীদের।
সোমবার দিল্লিতে দলের সদর দপ্তরে এই নিয়ে কেন্দ্রীয় নেতাদের মধ্যে একটি জোরদার বৈঠক হয়। বৈঠকে পৌরোহিত্য করেন, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
একটি বিশেষ সূত্রে জানা গিয়েছে, দলের কর্মীদের এব্যাপারে উৎসাহিত করে এই জনকল্যাণমুখী কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, বিজেপির একটি বৃহৎ সংখ্যক কর্মী রয়েছে সারা দেশজুড়ে। বিশেষ করে গ্রামাঞ্চলে সেই কর্মীদের মূলত নির্বাচনের কাজে ব্যবহার করা হয়। এবার সেই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে দলের কর্মীদের সমাজকল্যাণ মুখী কাজে উৎসাহিত করার লক্ষ্য নিয়েছে। দলের লক্ষ্য, একটি উন্নত সমাজ ও জাতি গড়ে তোলা। সেজন্য অপুষ্টি মুক্ত ভারত ও রোগমুক্ত ভারত গড়ে তোলার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তবে অপুষ্টি দূর করার ক্ষেত্রে ভারতের তিনটি দৃষ্টিভঙ্গি আছে। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকের এক রকম ভাবনা আছে। আবার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কে আরো এক রকম ভাবনা আছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু- র চিন্তা-ভাবনাও আবার আলাদা। বিজেপি ঠিক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পথ ধরেই তারা এই সমাজ কল্যাণমূলক কাজে ঝাঁপিয়ে পড়বে।






