Home District শিলচর সদরঘাটে গাছের ডাল কাটাকে ঘিরে তোলপাড়

শিলচর সদরঘাটে গাছের ডাল কাটাকে ঘিরে তোলপাড়

165
0

শিলচর: শিলচর সদরঘাট এলাকায় গাছ কাটা বিতর্কে জল ঢাললেন বিজয়ী সংঘের কর্মকর্তারা। গাছ কাটা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করলেও আদতে গাছের ডালগুলিকে ছাঁটাই করা হয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে বিজয়ী সংঘের কর্মকর্তাদের কথায়, ক্লাবের মাঠে লেগে থাকা মালঞ্চ অ্যাপার্টমেন্ট নামে এক আবাসিক ফ্ল্যাট বাড়ির কিছু কাজকর্মে বাধা দেওয়ার জন্য আবাসিকদের রোষানলে পড়তে হয়েছে ক্লাব কর্তাদের। ক্লাব কর্তাদের বক্তব্য, মালঞ্চ ফ্ল্যাট বাড়িটির ট্রান্সফর্মার মাঠের সীমানায় নির্মিত। এছাড়া টিনের শেড দিয়ে আবাসিক বাড়িতে জল মাঠে ফেলা হয়। অনেক সময় বাড়ির আবর্জনা মাঠেও ছুড়ে ফেলেন আবাসিকরা। মূলত এই কারণগুলো বাধা দেওয়াতেই সামান্য গাছ ছাঁটাইকে কেন্দ্র করে তিলকে তাল করেছেন। মাঠের সামনে গাছগুলি ছাঁটাই করা হয়েছে সম্পূর্ণ সরকারি নিয়ম-নীতি মেনেই। এছাড়া এলাকার স্থায়ী বাসিন্দারা এই গাছগুলো ছাঁটানোর জন্য ক্লাবকে অনুরোধ জানিয়েছিলেন। কারণ, বিগত দিনে হয় গাছ পড়ে, নয়তো ডাল ভেঙে কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল।এর কারণেই গাজগুলোকে ছাঁটাই করা হয়েছে।

Previous articleময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতে প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন
Next articleজলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় অনিয়মের অভিযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here